রুই মাছ ভর্তা তৈরি করার রেসিপি


রুই মাছ ভর্তা রেসিপি
যা যা লাগবে:
⚫রুই মাছের সিদ্ধ কিমা – ২ কাপ
⚫পেঁয়াজ কুচি – আধা কাপ
⚫কাঁচা মরিচ কুচি – ১ টেবিল চামচ
⚫ধনিয়া পাতা কুচি – আধা কাপ বা প্রয়োজনমত
⚫সয়াবিন তেল – পরিমাণমত
⚫হলুদ – সামান্য
⚫লবণ – পরিমাণমত
প্রস্তুত প্রণালী:
প্রথমেই রুই মাছ পরিষ্কার করে ধুয়ে টুকরা করে নিন৷
এবার সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিন।
সিদ্ধ মাছের কাঁটা বেছে কিমা করে নিন৷
অন্য একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে গরম করতে দিন।
সামান্য গরম হয়ে এলে মাছের কিমা ও সামান্য লবণ যোগ করে খুব ভাল করে ভেজে নিন যতক্ষণ না বাদামী রং আসে।
এবার ঐ পাত্রের তেলের মধ্যেই ভাজা মাছের সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও প্রয়োজনমত লবণ যোগ করুন এবং ভর্তা করে নিন।
পরিবেশন:
গরম থাকতে থাকতেই তাজা ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা বা ডাটার টুকরা সহযোগে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Comments