এটা হাস্যকর হলেও সত্যি বর্তমানে মানুষ কেবল বিয়ে করে নির্বিঘ্নে যৌন সম্পর্ক স্থাপন করা, সন্তান জন্ম দেওয়া এবং সামাজিকতা রক্ষা করতে...
.
একটা সময় স্বামীর বড় ধরনের বিপদেও স্ত্রী তাকে কোনোদিন ফেলে চলে যায় নি... কিন্তু বর্তমানে কোনো স্বামী যদি তার স্ত্রীর চাহিদা মোতাবেক ভরণপোষণ অথবা সেক্সুয়াল ব্যাপারটা ঠিক মতো দেখতে না পারে তাহলে উল্লেখিত স্ত্রী সেই স্বামীর সংসারটাই করে না... সব কিছুই এখন চাহিদার উপর নির্ভরশীল... তাই বলা যেতে পারে নিজস্ব চাহিদা পূরনের জন্য আদৌ বিয়ের কোনোই দরকার নেই... জ্বী হ্যা! আবারো বলছি, বিয়ের করার কোনোই দরকার নেই!
.
মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনও প্রাণীর মধ্যে বিয়ের কোনও রীতি নেই... অথচ তারাই দিব্যি একত্রে বাস করছে, সন্তান জন্ম দিচ্ছে, সন্তানকে খেটে খুটে বড় করছে... At The End Of The Life একসাথে মৃত্যুর স্বাদও গ্রহন করছে...
.
আস্থা, বিশ্বস্থতার জন্যে যদি বিয়ে করাটা জরুরী হয়ে থাকে তবে বলা যায় পরস্পরেরর প্রতি বিশ্বস্ত থাকার জন্যও বিয়েটা জরুরি নয়.... অনেক প্রাণী আছে যারা যৌবনের শুরুতে যে সঙ্গী বেছে নেয়, সেই সঙ্গী নিয়েই দিব্যি সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেয়... অন্য কারও জন্য লোভ করে না, কাউকে নিয়ে আবার নতুন সংসার পাতার কোনও স্বপ্ন আর দেখে না... অবিশ্বাস্যরকম বিশ্বস্ত এবং একগামী... যত দূরেই যাক, যত সমুদ্রই পাড়ি দেক, যত বয়সই বাড়ুক, ঘরে ফিরে পুরোনো সেই সঙ্গীকেই চুমু খায়, তার বুকেই মাথাটা রাখে... এদের সঙ্গীটা মারা গেলে এরা বাকি জীবন একাকী কাটিয়ে দেয়... অথবা সঙ্গীর মৃত্যুর কিছুকাল পরে নিজেই মৃত্যুবরণ করে... পরকীয়া কাকে বলে, বহুগামিতা কাকে বলে, বিশ্বাসঘাতকতা কাকে বলে এসব এদের জীবনের ডিকশনারিতে অনুপস্থিত... উদহারণ হিসেবে বলা যেতে পারে অ্যালবাট্রোস, রাজহাঁস, কালো শকুন, ন্যাড়া ঈগল, টার্টল পায়রা, ডিক-ডিক হরিণ, বনেটমাথা হাঙ্গর, গিবন, ফ্রেঞ্চ এঞ্জেলফিস, ছাইরঙা নেকড়ে, প্রেইরি...
.
কিন্তু মানুষ?
মানুষের কথাটা না হয় নাই বললাম... কেননা তার চরিত্র তো বহুগামিতায় ঘেরা... জন্মলগ্ন হতেই প্রতিটা মানুষের মাঝেই বহুগামী স্বভাব বিদ্যমান থাকে... বিয়ে করার উপযুক্ত কোনো বয়স কারো জীবনের বছরের মাপকাঠিতে মাপাটা বোকামি... মানুষের শারীরিক গঠন কখনোই তার বিয়ের উপযুক্ততা প্রমাণ করতে পারে নাহ... যদি বয়স বিবেচনাটাই বিয়ের একমাত্র মাপকাঠিহতো তবে বর্তমান তথাকথিত সভ্য সমাজে তালাক-বিচ্ছেদ নামক নিকৃষ্ট প্রথাটি বিদ্যমান থাকতো না...
.
তাই বলা যেতে পারে, একটা মানুষের বিয়ের জন্যে উপযুক্ত কখন হয় কিংবা একটা মানুষের বিয়ে করাটা কখন জরুরী?

Comments
Post a Comment