নাইট ক্রিম - ফরসা হওয়ার সবথেকে ইজি উপায়


এখন ৭দিনে ফরসা হওয়ার সবথেকে ইজি উপায় হল বাজারের বিভিন্ন নাইট ক্রিম...কিন্তু এগুলি ব্যাবহার করতেছ..এর সাইড ইফেক্ট জেনে কর নাকি না জেনে?? 
না জানলে আসো,কিছু জেনে তারপর ঠিক কর এগুলি ইউজ করবে কিনা।
প্রথমে নিজের দেখা বাস্তব উদাহরণ বলি।আমার আম্মুর মুখে অল্প অল্প কিছু মেছতা ছিল দীর্ঘদিন যাবত। হঠাত সে কই থেকে কার বুদ্ধিতে নাইট ক্রিম ইউজ করা শুরু করল।তখন এত আইডিয়া ছিল না এসবের ব্যাপারে তবুও তাকে নিষেধ করসিলাম এগুলা ক্ষতিকর না ইউজ করার জন্য। যাইহোক...সে ব্যাবহার শুরু করল আর কিছুদিনের মদ্ধেই মেছতা উদাও,মুখও অনেক বেশি ফরসা হয়ে গেসিল জেটা শরীরের সাথে ম্যাচ করতেছিল না।এরপর কিছুদিন পর সে ইউজ করা ছেড়ে দিল..আর ৫-৭দিনের মদ্ধেই আবার আগের থেকেও বেশি মেছতা ব্রন...স্কিন আরো বেশি কালো হয়ে গেল...এরপর স্কিনের ড. দেখানোর পরও খুব একটা ভাল হয়নি।এখন কয়েকমাস হয়ে গেসে রেগুলার কেয়ারে কিছুটা ভাল হইসে।
যাইহোক...এই ক্রিমগুলি ৭দিনে ফরসা ত করবে,কিন্তু সেটা ত স্থায়ী হবেই না,উলটে স্কিন নস্ট করে দিবে।এমনকি স্কিন কান্সার ও হয় এসব ইউজ করার কারনে। 
দোকানে গেলে দোকানদার রা আপনাকে বলবে পাকিস্তানি নেইট ক্রিম ইউজ করেন,ওগুলির সাইড ইফেক্ট নেই,বাংলাদেশী কম দামি গুলি ভাল না।আসল কথা বলি,এগুলি কোনটাই ভাল না।আম্মু বাজারের বেস্ট আর দামি নাইট ক্রিম গুলিই ইউজ করছিল।
তাই সরট কারট না খুজে একটু কস্ট করে ন্যাচারাল কেয়ার কর।৭দিনে না হোক ৭মাসেই নাহয় ফরসা হলে,কোন ক্ষতি ছাড়াই। 
আর একটা কথা...জার স্কিনে জত মেলানিন থাকে তত বেশি কালো হয়।কিন্তু জাদের মেলানিন কম থাকে অর্থ বেশি ফরসা জারা হয়,তাদের তুলনায় জাদের স্কিন একটু কালো তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে।কারন মেলানিন ক্যান্সার প্রতিরোধে হেল্প করে।
এখন বাকিটা নিজের ইচ্ছে...৭দিনে ফরসা হয়ে স্কিন নস্ট করবে..নাকি ধীরে ধীরে যত্ন নিয়ে ন্যাচারালি সুন্দর করবে??

Comments